হাসপাতাল থেকে ছুটি পেয়ে সৌরভ বললেন, আমি দ্রুত কাজে ফেরার জন্য মুখিয়ে রয়েছি - The News Lion

হাসপাতাল থেকে ছুটি পেয়ে সৌরভ বললেন, আমি দ্রুত কাজে ফেরার জন্য মুখিয়ে রয়েছি




দি নিউজ লায়ন ;  বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন  অধিনায়ক এবং বর্তমান ভারতের বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার বেলা ১০ টা বেজে ৪৫ মিনিট নাগাদ হাসপাতাল থেকে বেরিয়ে আসেন তিনি। তারপর হাসপাতালের বাইরে অপেক্ষারত অনুরাগীদের উদ্দেশ্যে হাত নাড়েন। সেইসঙ্গে তাঁর আরোগ্য কামনার জন্য সকলকে ধন্যবাদ জানান। 


একটানা পাঁচদিন লড়াইয়ের পর দক্ষিন কলকাতার আলিপুরের উডল্যান্ডস হাসপাতাল থেকে ছুটি পেয়ে সৌরভ বলেন, আমি সম্পুর্ন সুস্থ আছি। সবাইকে ধন্যাবাদ জানাই। বিশেষ করে চিকিতসক এবং সাংবাদিকদের অনেক ধন্যবাদ। সৌরভ বলেন, চিকিতসক দেবী শেঠিকেও অনেক ধন্যবাদ জানাবো। উনি আমার জন্য সময় দিয়েছেন। সাংবাদিক বন্ধুরা ঘন্টার পর ঘন্টা হাসপাতালের বাইরে থেকে আমার কভারেজ দিয়েছেন তাদের জন্যেও ধন্যবাদ। আমি দ্রুত কাজে ফেরার জন্য মুখিয়ে রয়েছি। 


উল্লেখ্য, নতুন বছরের শুরুর দ্বিতীয় দিন শনিবার আচমকা জিম করার সময় বুকে ব্যাথা অনুভব করেন সৌরভ। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আসার পর সৌরভের হৃদযন্ত্রের ব্লকেজ ধরা পড়ে। এদিকে বৃহস্পতিবার সৌরভের হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর স্বস্তি ফিরেছে দক্ষিন কলকাতার বেহালার সৌরভের পরিবারেও। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.